ভালোবাসা দিবসে নিখোঁজ স্ত্রী, সন্ধান দাতার জন্য পুরস্কার ঘোষণা স্বামীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৫
ভালোবাসা দিবসে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার শামাউন রেজা মিঠুর স্ত্রী। দুদিন পেরিয়ে গেলেও স্ত্রী ফিরে না আসায় তাকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছেন স্বামী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) স্ত্রীকে না পেয়ে শামাউন রেজা মিঠু সরাইল থানায় জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্ত্রী বাড়ি থেকে বের হন এবং বিকেল পর্যন্ত ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেন, কিন্তু কোনো সাফল্য হয়নি।
শামাউন রেজা মিঠু বলেন, “পরিবারের সকল সদস্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে তাকে পুরস্কার দেওয়া হবে।”
সরাইল থানার ওসি মনজুরুল কাদের জানান, এ ধরনের অভিযোগে জিডি করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কার্যক্রম চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।