আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিব–শেখ হাসিনার ছবি, উত্তোলন করা হলো জাতীয় পতাকা
আব্দুল হামিদ শেখ | নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:২৬
নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর লোহাগড়া উপজেলা শাখা কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে কে বা কারা শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের কয়েকটি ছবি ও লিফলেট টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান নিউজ ফ্ল্যাশ ৭১-কে বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।