বরিশালে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, অভিযোগ আ.লীগের দিকে
জেলা প্রতিনিধি, বরিশাল | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৪
বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পাশা–কড়াপুর ইউনিয়নের বৌসেরহাট বাজারের অদূরে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার একটি দল রাতেই ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দেলোয়ার হোসেনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকির চৌধুরী ও তার ছোট ভাই কবির চৌধুরীর বিরোধ ছিল। তারা বিশ্বাস করেন, সেই বিরোধের জেরেই তাকে হত্যা করা হতে পারে।
পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।