বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

মেঘনা নদীতে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোর মাসুম ‎

শরীফুল ইসলাম | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৩

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার চর কাঁকড়ায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মাসুম(১৭) নামের এক কিশোর স্রোতের কবলে পড়ে নদীতে নিখোঁজ হয়েছে। 

 

১৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় স্কুলের সহপাঠীদের সাথে পিকনিকে গিয়ে মেঘনা নদীতে এমন ঘটনার স্বীকার হয়েছে।

 তার সহপাঠী নাবিল জানায়, আমরা স্কুলের বন্ধুরা ১৪জন মেঘনা নদীর চরে ঘুড়তে যাওয়ার জন্য সব কিছু নিয়ে মেঘনার জেগে উঠা চর কাঁকড়ায় যাই। বেলা ১টার দিকে আমরা ১১জন রান্নার কাজে ব্যস্ত ছিলাম মাসুমসহ ৩জন নদীতে রেখে আসা আমাদের নৌকা দেখতে গেলে এমন সময় একটি বড় ঢেউ আসলে তারা ৩জন ঢেউয়ের সাথে ভেসে যায়। এক পর্যায়ে ২জন ফিরে আসলেও মাসুম ফিরে আসেনি। আমরা সারাদিন খোঁজাখুজি করে না পেয়ে সন্ধ্যায় চলে আসছি।

‎নিখোঁজ মাসুমের পারিবারের পক্ষ থেকে জানা যায়, মাসুম তার বন্ধুদের সাথে নদীর চরে ঘুড়তে গেলে সেখান নদী স্রোতের সাথে ভেসে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও এখনো সন্ধান পাওয়া যায়নি। 

‎কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, নিখোঁজের খবর শুনে আমরা বিষয়টি নৌপুলিশকে অবগত করেছি তারা ব্যবস্থা নিচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top