চাঁদাবাজির দায়ে দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করালেন-এমপি নিজান
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৮
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার নির্দেশ দেন নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদদিন নিজান।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এর নির্দেশে ৮ নং চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার এ মামলাটি দায়ের করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানান, ৫ আগস্টের পর ৮ নং চর কাদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নোমান হাওলাদার (৫০), সিয়াম হাওলাদার(২৫).এবং রাহি হাওলাদার(২০) প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ী ডা. হারুনুর রশীদকে বিভিন্নভাবে হয়রানি করেন।
আরও জানান, ফজুমিয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্তরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোটর সাইকেল ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী হারুন বলেন, দীর্ঘ সময় ধরে আসামীরা তার ক্রয়কৃত দোকান ঘর দখল ও মোটরসাইকেলে হামলা করেন। এবং ২লাখ টাকা চাঁদা বাদি করেন। বারবার নির্যাতন করছেন।
একই ঘটনায় চলতি মাসের ১৬ফেব্রুয়ারি রামগতি উপজেলায় আরও ২৬জনের নামে একটি মামলা করা হয়। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।