মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

কালিগঞ্জে ইউপি মাঠ দখলমুক্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

জুবাইর আহমেদ খান রোহান | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২

চন্দ্রপুর এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠ দখল অভিযোগে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি । ছবি: নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠ দখল করে বাড়িঘর, দোকানপাট ও হোটেল নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চন্দ্রপুর ইউপি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউপি মাঠের জায়গা দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। ফলে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার একমাত্র উন্মুক্ত স্থান সংকুচিত হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। কিন্তু মাঠের জায়গা দখল করে দোকান, বাড়িঘর ও হোটেল নির্মাণ করায় যুবসমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top