বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামের কোতোয়ালীতে চোরাচালানের ১৪ বিদেশি মোবাইল জব্দ, গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

 

জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)।

 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে স্পেশাল-২১ (নৈশ) ডিউটির সময় কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে মোঃ সায়েম (৩৭), পিতা-মোঃ মহসিন, মাতা-সামছুন্নাহার, সাং-মিয়াবাড়ী, মনছুরাবাদ, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রামকে আটক করা হয়। তার বহনকৃত একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিভিন্ন মডেলের পুরাতন আইফোন, রেডমি ও পিক্সেল ব্র্যান্ডের মোট ১৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মোবাইলগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। ফলে সেগুলো আলামত হিসেবে জব্দ করা হয়।

 

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-৩৯ দায়ের করা হয়েছে। মামলাটি ১৯৭৪ সালের The Special Powers Act 1974 (বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪) এর ২৫বি/২৫ডি ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় শুল্ক ফাঁকি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি মোঃ আফতাব উদ্দিন।

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top