রাউজানে ইফতারের পর বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৪৫
চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি বাজারে প্রকাশ্যে গুলি করে আবদুল মজিদ (৫৬) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় এ ঘটনা 5 আবদুল মজিদ অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরে একদল দুর্বৃত্ত এসে বাজারের একটি মুদি দোকানে বসা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা স্থানীয় বাসিন্দা। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।