বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কুষ্টিয়া ও লালমনিরহাটে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৩৭

সংগৃহীত

একই দিনে কুষ্টিয়া ও লালমনিরহাট থেকে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনাগুলো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প-এর খালে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর আলী হোসেন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকা থেকে ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে। আলী হোসেন কাদেরপুর গ্রামের রহমত আলী কহনের ছেলে।

মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম রেজা নিলু জানান, মঙ্গলবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। খবর পেয়ে খুলনা থেকে একটি ডুবুরি দল রাতেই এসে পৌঁছায় এবং বুধবার ভোর থেকে উদ্ধার অভিযান শুরু করে। সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে জিকে সেচ প্রকল্পের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে বুধবার সকালে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

থানার ওসি আব্দুল মতিন জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পরই বোঝা যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top