বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে গরু লুটে বাধা, ডাকাতের গুলিতে বৃদ্ধ মালিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৫

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড বদুরপাড়াস্থ হিন্দুপাড়ায় গরু লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামে এক গরুর মালিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সেহেরী শেষে এলাকাবাসী ঘুমিয়ে পড়ার পর একদল ডাকাত বদুরপাড়ার হিন্দুপাড়ায় হানা দেয়। এসময় ডাকাতদল চন্দন দে’র গোয়ালঘর থেকে একটি এবং পার্শ্ববর্তী নিতু দে’র গোয়ালঘর থেকে দুটি গরুসহ মোট তিনটি গরু লুট করে নিয়ে যায়।
 
গরু লুটের ঘটনা টের পেয়ে চন্দন দে বাধা দিতে এগিয়ে এলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
চন্দনাইশ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, ভোররাতে একদল চোর বদুরপাড়ার হিন্দুপাড়ায় গরু লুট করতে এসে বাধা পেয়ে চন্দন দে’কে গুলি করে তিনটি গরু নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top