শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাঁশখালীতে বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে শিশু ইশফা'র মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ইশফা আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশফা আক্তার ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার বাসিন্দা হাফেজ আমান উল্লাহর মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার সামগ্রী কিনতে ইশফার বাবা জালিয়াঘাটা মুন্সী হাট বাজারের একটি দোকানে যান। এ সময় তার পেছন পেছন দৌড়ে রাস্তা পার হতে গিয়ে ইশফা আক্তারকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি দ্রুতগামী ট্রাক ডাম্পার চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

 

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বালুভর্তি ট্রাক ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top