রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

নরসিংদীতে আলোচিত ধর্ষণের ঘটনায় নূরাসহ ৭ আসামির ৮ দিনের রিমান্ড

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার সাত আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ মার্চ) সকালে নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

এর আগে গত শুক্র ও শনিবার দুই দিনে সাত আসামির দশ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওমর কাইয়ুম। এ সময় বাদীপক্ষে স্বপ্রণোদিত হয়ে একজন আইনজীবী আদালতে উপস্থিত থাকলেও আসামিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।

গত শুক্রবার দিবাগত রাতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে নূরাকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে হযরত আলীকেও গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় নয় আসামির মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top