বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

নরসিংদীতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৫

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় একই গ্রামের দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে, এতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের বাসিন্দা শেখ শরিফ (২৭), তিনি বশির উদ্দিন শেখের ছেলে এবং একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮)।

পুলিশ জানায়, খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে একটি কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুসান্না গালিব মিমের মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু আগেই হয়েছে। অন্যদিকে শেখ শরিফের মৃত্যু সম্প্রতি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে কী কারণে এই মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

পলাশ থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top