রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৯:৪৩

ছবি: সংগৃহীত

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top