রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ইরানের হাতে অজানা ভয়ংকর অস্ত্র! ঝুঁকিতে ইউরোপের বহু মার্কিন ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৩:০২

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ইরান দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনো ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদ করতে পারেনি। একাধিক সামরিক কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইসরাইলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে বিকল হয়ে পড়ে। অপরটি প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ থেকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে সেটি সফলভাবে ধ্বংস করতে পেরেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঠিক সময় প্রকাশ করা হয়নি। এ বিষয়ে হোয়াইট হাউস, ব্রিটিশ দূতাবাস বা যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরের এই ঘাঁটিকে লক্ষ্য করা দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এর আগে ইরান দাবি করেছিল, তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত মাসে বলেছিলেন, তেহরান স্বেচ্ছায় তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমিত রেখেছে। তবে সাম্প্রতিক নিক্ষেপের পর সেই দাবি নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে।

ইসরাইলের গবেষণা সংস্থা আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার তথ্য অনুযায়ী ইরানের বেশির ভাগ ক্ষেপণাস্ত্র স্বল্প ও মধ্যপাল্লার। এগুলোর পাল্লা এক হাজার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত। তবে কিছু প্রতিবেদন অনুযায়ী, ইরানের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র বর্তমানে উন্নত পর্যায়ে পৌঁছেছে এবং তাদের দূরত্ব বেড়েছে।

দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ভারত মহাসাগরের একটি দ্বীপে অবস্থিত এবং কৌশলগত গুরুত্ব বহন করে। এখানে যুক্তরাষ্ট্র বোমারু বিমান, পারমাণবিক সাবমেরিন ও গাইডেড ক্ষেপণাস্ত্র রাখে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top