রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ভোরের সড়কে ট্রাক-বাস সংঘর্ষ, নিহত ২, আহত ১০-১২

দিনাজপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:৪০

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী।

রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চণ্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিরামপুরের চণ্ডিপুর মেইন সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top