জামালপুরে অবৈধভাবে পেট্রল মজুদ, জামাই-শ্বশুরকে কারাদণ্ড
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:৩২
জামালপুর সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় অবৈধভাবে পেট্রল মজুদ করে বেশি দামে বিক্রির চেষ্টা করার সময় জামাই ও শ্বশুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তারা বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রল কিনে ট্যাংক থেকে বোতলে ভরে মজুদ করছিলেন, পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক বিচার করে তাদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।