আমির হামজাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ২১:৪৪
ফরিদপুরে সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফের নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গ্রেপ্তার দাবি করে মানববন্ধন করেছে জেলা ও মহানগর মহিলাদল।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সংসদ সদস্য আমির হামজা চৌধুরি নায়াব ইউসুফের নাম জড়িয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।