হামে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ও নতুন ১,১০৫ জন শনাক্ত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:০৫
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের শরীরে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ১ জনের হাম নিশ্চিত হওয়া গেছে, আর বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
মৃত শিশুদের মধ্যে ঢাকার ৬ জন, চট্টগ্রামের ২ জন এবং রাজশাহীর ১ জন রয়েছে।
নতুন শনাক্ত ১ হাজার ১০৫ জন সন্দেহজনক রোগীর মধ্যে ৪৮৫ জন ঢাকা বিভাগের। একই সময়ে ৬৯৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ২৯০ জনই ঢাকা বিভাগের।
এছাড়া নিশ্চিত হাম রোগী হিসেবে নতুন শনাক্ত হয়েছে ১৭৬ জন, যার মধ্যে ১৫৭ জন ঢাকার।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৩৫ শিশু। বিভাগভিত্তিক হিসেবে ঢাকায় ২৫৮ জন, খুলনায় ৭৯ জন, ময়মনসিংহে ৯ জন, রাজশাহীতে ৮৯ জন, রংপুরে ১৩ জন, সিলেটে ২৬ জন এবং বরিশালে ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১৬৪ জনের।
এছাড়া ওই সময় থেকে মোট ১৮ হাজার ১২৯ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে এবং ১১ হাজার ৬৫২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩০৪ জন শিশু।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।