বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে তিন জাহাজে বিপুল জ্বালানি, চলছে খালাস কার্যক্রম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:০৭

সংগৃহীত

চট্টগ্রাম বন্দর-এ সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা তিনটি জাহাজে করে বিপুল পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল পৌঁছেছে। ইতোমধ্যে এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি জাহাজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জেট ফুয়েল খালাস করছে। সিঙ্গাপুর থেকে আসা এ জাহাজটিতে প্রায় ১১ হাজার মেট্রিক টন বিমান জ্বালানি রয়েছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়া-এর পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি মালয়েশিয়া থেকে ৯ এপ্রিল যাত্রা করে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বন্দরে পৌঁছায়। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস চলছে এবং বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, ডেনমার্ক-এর পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে খালাস কার্যক্রম শুরু করেছে। মালয়েশিয়া থেকে যাত্রা করা এ জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির কর্মকর্তারা জানান, বন্দরের গভীরতার সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে আংশিক তেল খালাস করে। এরপর জেটিতে ভেড়ার পর বাকি জ্বালানি খালাস সম্পন্ন করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top