সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

বাক প্রতিবন্ধী ছেলের হাতে মায়ের মৃত্যু, আটক ১

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩০

সংগৃহীত

নাটোর শহরে এক হৃদয়বিদারক ঘটনায় বাক প্রতিবন্ধী এক ছেলের বিরুদ্ধে তার মাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শহরের মল্লিকহাটী ঘোষপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত শরিফুল হুদার স্ত্রী শহিদা বেগম তার একমাত্র বাক প্রতিবন্ধী ছেলে আরিফুল হুদাকে নিয়ে বসবাস করতেন।

রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পারিবারিক বিরোধের জেরে আরিফুল তার মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় রান্নাঘরে থাকা মসলা তৈরির শিল-পাটা দিয়ে তিনি মায়ের মাথায় একাধিক আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই শহিদা বেগমের মৃত্যু হয়।

ঘটনার পর প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলে আরিফুল হুদাকে আটক করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top