শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:২৮

ছবি: সংগৃহীত

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে শুক্রবার ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

ডিবি বগুড়ার বিশেষ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

জিন্নাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এর আগে গত বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে তার ও তার স্ত্রী মোহসিনা আকতারকে আয়বহির্ভূত সম্পদ অর্জন ও গোপন রাখার অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top