ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত, কোম শহরে যৌথ আক্রমণে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:৩৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও রাজধানীসহ একাধিক শহরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস একাধিকবার ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যান্য শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এছাড়া, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
অপরদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানজুড়ে আগ্রাসন চালাচ্ছে। পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসফাহান প্রদেশের একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইরানের কোম শহরে তিনটি বাসস্থান লক্ষ্য করে যৌথ বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন।
লেবাননের বৈরুতসহ দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ব্যাপক হামলা চালাচ্ছে। যৌথ বাহিনীর চলমান আক্রমণে ইরান ও লেবাননে প্রাণহানি প্রায় তিন হাজার ছাড়িয়েছে। তথ্যসূত্র: এবিসি নিউজ, টাইমস অব ইসরায়েল
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।