শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

স্বর্ণ-রুপার দাম কমল দেশের বাজারে

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬

স্বর্ণ-রুপা । ছবি: সংগৃহীত

টানা দুই দফা বৃদ্ধি পেরিয়ে ফের দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। এর প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামের ভিত্তিতে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে: ২২ ক্যারেট: ২,৫৪,৪৫০ টাকা, ২১ ক্যারেট: ২,৪২,৯০৩ টাকা. ১৮ ক্যারেট: ২,০৮,২০২ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭০,৪১১ টাকা।

এর আগে, ৩ ফেব্রুয়ারি বিকালে বাজুস ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৬২,০৯০ টাকা নির্ধারণ করেছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২,৫০,১৯৩ টাকা, ১৮ ক্যারেট ২,১৪,৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতি ১,৭৫,৪৮৫ টাকা।

চলতি বছর দেশের বাজারে ২৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে এবং ৯ দফা কমানো হয়েছে। গত বছর ২০২৫ সালে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; এর মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি পেয়েছিল, আর ২৯ বার দাম কমানো হয়েছিল।

স্বর্ণের সঙ্গে সঙ্গে এবার দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমে ৬,৩৫৭ টাকা হয়েছে। অন্য ক্যারেট অনুযায়ী দাম, ২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা, সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা

নতুন দাম শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top