আর এস ফাহিমকে গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ‘মঞ্চ-২৪’ নামের একটি সংগঠন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী অভিযোগ করেন, আর এস ফাহিমকে গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, সরকারের ভেতরে থাকা কিছু কুশীলবের কারণেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
তিনি আরও দাবি করেন, আর এস ফাহিম চৌধুরি বাংলাদেশ আওয়ামী লীগ-কে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র-জনতার ওপর আঘাত হানার সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে তিনি অভিযোগ তোলেন, আর এস ফাহিম ছাত্রলীগ ও যুবলীগকে সমর্থন দিয়েছেন এবং আওয়ামী লীগ নেতাদের জন্য নারী সরবরাহের মতো কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে ‘মঞ্চ-২৪’-এর পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তবে এসব অভিযোগের বিষয়ে আর এস ফাহিমের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।