সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, পুরানা পল্টনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল নিয়ে কারচুপি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত দলের অবস্থান পরিষ্কার করতে এই জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে নির্বাচনের অনিয়মের তথ্য তুলে ধরবেন এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে ঘোষণা দেবেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top