অভিনয় নয়, ধর্ম ও নৈতিকতাও আমার ব্যক্তিগত বিশ্বাস:শবনম বুবলী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৮
শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি ধর্ম ও সামাজিক নৈতিকতা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে আবারও আলোচনায় এসেছেন।
এক পডকাস্টে বুবলী বলেন, “একজন মুসলিম হিসেবে নামাজ ও রোজা পালন করা আমার ব্যক্তিগত বিশ্বাসের অংশ। রোজা রেখেও আমি কাজ করি, এবং এটি আমার ও সৃষ্টিকর্তার মধ্যকার বিষয়। আমি কখনোই নিজেকে শতভাগ ধার্মিক দাবি করিনি।”
সোশ্যাল মিডিয়ায় নীতি–নৈতিকতার কথা বলার ক্ষেত্রে সমালোচকদের উদ্দেশ্যে বুবলী বলেন, যারা অনলাইনে ধর্মভীরু দাবি করে সমালোচনা করেন, তারা নিজে চলচ্চিত্র জগতের মানুষ না হলেও কেন গীবত করেন, সিনেমা দেখেন বা নেতিবাচক মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, “গীবত বা পরনিন্দা ইসলামে অত্যন্ত নিন্দনীয় কাজ। একজন নায়িকার অভিনয় নিয়ে প্রশ্ন তোলা হতে পারে, কিন্তু সুদ, ঘুষ বা ব্যভিচারের চেয়েও গীবতকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি এমন একটি কাজ, যা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।