সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

স্বর্ণের দাম ফের বৃদ্ধি পেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮

স্বর্ণ।  ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২,২১৬ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট: ২,৬১,০৪০ টাকা

  • ২১ ক্যারেট: ২,৪৯,১৪৩ টাকা

  • ১৮ ক্যারেট: ২,১৩,৫৬৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে ২১ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩,২৬৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ২,৫৮,৮২৪ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম দেশে ৩২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম ২০ বার বৃদ্ধি এবং ১২ বার কমানো হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত

  • ২২ ক্যারেট: ৬,৭০৭ টাকা

  • ২১ ক্যারেট: ৬,৪১৫ টাকা

  • ১৮ ক্যারেট: ৫,৪৮২ টাকা

  • সনাতন পদ্ধতি: ৪,০৮২ টাকা

রুপার ক্ষেত্রে চলতি বছরে ১৮ বার দাম সমন্বয় হয়েছে; এর মধ্যে ১১ বার বৃদ্ধি এবং ৭ বার কমানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top