সংগীত সন্ধ্যায় বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৩:২১
ভারতের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা-র বিয়ে সম্পন্ন হয়েছে। নতুন জীবনের সূচনা করে তারা এখন ক্যামেরার সামনে স্বামী-স্ত্রী পরিচয়ে হাজির হচ্ছেন। সামাজিকমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবিতে ধরা পড়েছে তাদের আনন্দঘন মুহূর্ত, যা ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বিয়ের আনুষ্ঠানিকতার আগে ২৪ ফেব্রুয়ারি উদয়পুরে আয়োজন করা হয় জমকালো সংগীত সন্ধ্যার। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নাচ, গান আর হাসিখুশিতে মেতে ওঠেন এই তারকা জুটি। একাধিক ছবিতে একে অপরের হাত ধরে নাচতে দেখা যায় তাদের—চোখেমুখে ছিল ভালোবাসা আর উচ্ছ্বাসের ঝলক।

২৬ ফেব্রুয়ারি বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে প্রকাশ্যে আসেন বিজয় ও রাশমিকা। নিজেদের সামাজিকমাধ্যমে সেদিনের বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নেন তারা। রঙিন পোশাক, উজ্জ্বল হাসি আর আবেগঘন দৃশ্য ভক্তদের হৃদয় ছুঁয়েছে।

নতুন জীবনের শুরুতে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এই তারকা দম্পতির ছবিগুলো ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।