মৃত্যুর আগের দিন ফেসবুকে কি লিখেছেন আলভীর স্ত্রী?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৭
ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে অভিনয়ের কাজে নেপালে অবস্থানরত আলভী সংবাদটি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন।
ঘটনার একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আক্ষেপভরা পোস্ট করেছিলেন ইকরা। তার লেখায় গভীর হতাশা ও মানসিক কষ্টের ইঙ্গিত পাওয়া যায়। তিনি লিখেছিলেন, কথাটির অর্থ খুবই সরল, কিন্তু বেদনাদায়ক—কেউ একজন আরেকজনের পুরো জীবন ধ্বংস করে দিয়েছে; ক্যারিয়ার, সম্পর্ক, সম্মান, ভবিষ্যৎ—সবকিছু।
ইকরার ওই পোস্টটি এখন নতুন করে আলোচনায় এসেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও বিস্ময় প্রকাশ করছেন অনেকেই। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।