চুম্বন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হতো অভিনেত্রী জেরিন খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৩:২৬

সংগৃহীত

বলিউডে খোলামেলা ও সাহসী অভিনয়ের কারণে বরাবরই আলোচনায় থেকেছেন জারিন খান। সালমান খান-এর বিপরীতে বীর সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও হেট স্টোরি ৩-এ সাহসী দৃশ্যে অভিনয়ের পর তার ভাবমূর্তি পুরোপুরি বদলে যায়। সে সময় অনেকেই তাকে দেখতে ক্যাটরিনা কাইফ-এর মতো বলে মন্তব্য করতেন। তবে পরবর্তীতে এই সাহসী ইমেজের কারণেই তাকে নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

জারিন জানান, ‘হেট স্টোরি ৩’ মুক্তির পর বলিউডের অনেকেই তাকে ছোট চোখে দেখতে শুরু করেন। ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী ব্যক্তি মন্তব্য করতেন যে তিনি অভিনয় জানেন না বলেই পোশাক খুলে অভিনয়ের পথ বেছে নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, সেই সময় তাকে চরম অবহেলার শিকার হতে হয়েছিল।

পরে আকসার ২ সিনেমার শুটিংয়ের সময়ও একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। শুরুতে তাকে জানানো হয়েছিল এটি একটি সাধারণ থ্রিলারধর্মী সিনেমা এবং এতে ‘হেট স্টোরি’র মতো খোলামেলা দৃশ্য থাকবে না। কিন্তু শুটিং সেটে গিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পান।

জারিনের অভিযোগ, সিনেমাটির প্রায় প্রতিটি দৃশ্যেই চুম্বন ও খোলামেলা পোশাকের উপস্থিতি ছিল। তিনি বলেন, সাহসী দৃশ্যে অভিনয় করতে তার আপত্তি নেই। কিন্তু শুরুতে যে গল্প ও ধারণা দেওয়া হয়েছিল, সেটে গিয়ে তা পুরোপুরি বদলে যায়। তার দাবি, প্রায় প্রতিটি দৃশ্যের শেষে তাকে চুম্বন করতে বা হঠাৎ অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হতো।

এই সিনেমায় অভিনব শুক্লা ও গৌতম রোডে-এর সঙ্গে অভিনয় করলেও কাজের অভিজ্ঞতা নিয়ে মোটেও সন্তুষ্ট নন জারিন। তার স্পষ্ট বক্তব্য, সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে তার ভয় নেই, তবে পরিচালক ও প্রযোজকদের মিথ্যা আশ্বাস এবং দ্বৈত আচরণে তিনি চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top