শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১৭:০৬

ছবি: সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত সমাবেশস্থলে পৌঁছান। এর আগে সমাবেশে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। শ্রমিক দলের এ সমাবেশে পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মজীবী নারীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, আমিনুল হক, হাবিবুর রশিদ হাবিব এবং সালাহউদ্দিন টুকুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top