মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৮:০৮

সংগৃহীত

আট বছরের বেশি সময় ধরে নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পাওয়া অভিনেত্রী কেয়া পায়েল ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিবর্তন নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছেন একাধিকবার। বিশেষ করে সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করেছেন—এমন অভিযোগও উঠেছে তাকে ঘিরে।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে প্রথমবারের মতো এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।

কেয়া পায়েল জানান, এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তার ভাষায়, “প্রত্যেক মানুষই জন্মগতভাবে সুন্দর। ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, নিজের একটি বিউটি স্যালুন থাকায় সৌন্দর্যচর্চা ও গ্রুমিংয়ের প্রতি তার আগ্রহ সবসময়ই বেশি ছিল। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য কিছু পরিবর্তনের চিন্তা আসে।

অভিনেত্রী বলেন, “কখনোই এমন উদ্দেশ্য ছিল না যে বাড়তি কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। আমি যেমন আছি, তেমনই খুশি। তবে টুকটাক দুয়েকটা জিনিস একটু অ্যাড করেছি। আর তাতেই ভক্তরা খুব রেগে গেল। তখন মনে মনে বলেছি, ভাই মাফ চাই, আর হবে না।”

বিদেশি তারকারা এমন পরিবর্তন করলে সেটিকে গ্রুমিং হিসেবে দেখা হলেও দেশের শিল্পীদের ক্ষেত্রে ট্রল করা হয়—এমন প্রশ্নে তিনি দেশের মানুষের মানসিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।

তার কথায়, “আমাদের দেশের মানুষ একটু বেশি আবেগী। একজন কিছু বলা শুরু করলে অন্যরাও না জেনেই বলতে থাকে। তারা জানেই না কী হয়েছে, তবু মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের সমাজে আছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top