শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

কোরআন তেলাওয়াতে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১৬:০৩

ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমানের।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নেতাকর্মীদের একত্রিত করা হয়।

সমাবেশকে ঘিরে দুপুর একটার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে আসতে থাকেন। পুরুষদের পাশাপাশি শ্রমজীবী নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েনের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অগ্নিকাণ্ড মোকাবিলায় জরুরি ব্যবস্থাও রাখা হয়েছে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top