শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

দুই যুগ পর জাপানে আবারও গাইছেন আখি আলমগীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩৫

সংগৃহীত

দুই যুগ পর আবারও জাপানে স্টেজে উঠছেন জনপ্রিয় সংগীতশিল্পী আখি আলমগীর। রোববার (১২ এপ্রিল) জাপানের সাইতামা প্রিফেকচার-এর মিশাতো সিটি-এর লিতপিয়া পার্কে অনুষ্ঠিত ‘বৈশাখী মেলা ২০২৬’ উৎসবে গান পরিবেশন করবেন তিনি।

২০০২ সালের শেষ দিকে জাপানে সর্বশেষ স্টেজ শো করেছিলেন এই শিল্পী। দীর্ঘ বিরতির পর আবারও প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একই দেশে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

জাপান থেকে স্টার এন্টারটেইনমেন্টকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আখি আলমগীর বলেন, আগেরবার এসে তিনি জাপানে অনেক ঘুরেছেন। এবারও সময় পেলে ঘুরছেন এবং উপভোগ করছেন। তিনি জানান, জাপানের জাতীয় ফুল চেরি ব্লসমের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক ছবি তুলছেন। আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও পরিবেশ উপভোগ করছেন তিনি।

দীর্ঘ বিরতির পর জাপানের মঞ্চে তার ফেরার খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top