"বাড়িতে আমি আর হিরো নই,আসল হিরোইন আমার মেয়েই"
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:০৩
বলিউড তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে গত বছর প্রথম সন্তানের আগমনের পর থেকেই আনন্দে ভাসছে পরিবার। এবার নতুনভাবে আলোচনায় এলেন সিদ্ধার্থ—একজন ‘গার্ল ড্যাড’ হিসেবে তার মিষ্টি উপস্থিতি নেটিজেনদের মন জয় করেছে।
সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেন সিদ্ধার্থ। সেখানে দেখা যায়, সাদা টি-শার্ট পরা অভিনেতার চুলে লাগানো ছোট্ট একটি সাদা বো-ক্লিপ। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।
ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, “আমি যে একজন মেয়ের বাবা, সেটা না বলেও কীভাবে বলা যায় দেখুন।”
তার এই আদুরে পোস্টে ভক্তদের কমেন্ট বক্স ভরে ওঠে ভালোবাসা ও রসিকতায়। অনেকে তাকে ‘সার্টিফায়েড গার্ল ড্যাড’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ মজার ছলে ডাকছেন ‘অফিশিয়াল পুকি মালহোত্রা’।
সম্প্রতি এক অনুষ্ঠানে বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সিদ্ধার্থ জানান, এখন তার জীবনের ‘সুপারস্টার’ তার ছোট্ট মেয়ে সারায়াহ্। তিনি হাসতে হাসতে বলেন, “আমি এমন একজনের কাছে তর্কে হেরেছি, যে এখনও কথা বলতে শেখেনি। এখন বুঝে গেছি, বাড়িতে আমি আর হিরো নই—আসল হিরোইন আমার মেয়েই।”
উল্লেখ্য, ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই কিয়ারা–সিদ্ধার্থের প্রেমের শুরু। দীর্ঘদিনের সম্পর্কের পর তারা ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে বিয়ে করেন। ২০২৫ সালের ১৫ জুলাই তাদের ঘরে আসে প্রথম সন্তান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।