অভিনেত্রী বন্যা মির্জার বাবা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আর নেই
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:০৪
জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা এনামুল বারি ফারুক রাজধানীতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর আদাবরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা এনামুল বারি ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তিনি স্ত্রী খুরশিদা আক্তারকে রেখে গেছেন। তাদের চার কন্যাসন্তানের মধ্যে বন্যা মির্জা দ্বিতীয়।
বন্যা মির্জা একসময় ছোট পর্দার পরিচিত মুখ ছিলেন। মঞ্চ ও টেলিভিশনে তার অভিনয় দর্শকপ্রিয়তা পায়। তিনি চলচ্চিত্রেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ চিত্র ৭১’ ও ‘পিতা’।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।