বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

বিয়ের আসরে ‘জুতা চুরাই’ খেলায় মেতে উঠলেন আরিয়ান খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৫

সংগৃহীত

সাধারণত জনসমক্ষে গম্ভীর ও সংযতভাবেই দেখা যায় বলিউড সুপারস্টার শাহরুখ খান ও গৌরী খানের ছেলে আরিয়ান খানকে। তবে এবার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে তাকে দেখা গেল একেবারে ভিন্ন এক রূপে।

সম্প্রতি এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে উপস্থিত ছিলেন আরিয়ান। সেখানে কনের পক্ষের প্রচলিত ‘জুতা চুরাই’ অনুষ্ঠানে অংশ নিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন তিনি। বরের জুতা যাতে চুরি না হয়, সেই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে কনের পক্ষের সঙ্গে মজার প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন আরিয়ান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কনের বোন ও বান্ধবীরা জুতা নেওয়ার চেষ্টা করলে আরিয়ান তার দল নিয়ে তা ঠেকানোর চেষ্টা করছেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাস্যরসাত্মক কাড়াকাড়িও শুরু হয়, যা বিয়ের আসরকে আরও প্রাণবন্ত করে তোলে।

কালো ডিজাইনার পোশাকে স্টাইলিশ লুকে থাকা আরিয়ানের মুখে ছিল প্রাণখোলা হাসি, যা সাধারণত খুব কমই দেখা যায়। এই ভিন্ন রূপ দেখে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, বন্ধুমহলে তিনি অনেক বেশি স্বতঃস্ফূর্ত ও চনমনে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ মজার ছলে লিখেছেন, “আরিয়ান পাহারায় থাকলে জুতা চুরি অসম্ভব,” আবার অনেকে তার হাসিমুখের প্রশংসা করেছেন।

অন্যদিকে অভিনয়ের পথে না গিয়ে আরিয়ান বর্তমানে পরিচালনার কাজে মনোযোগ দিচ্ছেন। তার নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ ইতোমধ্যে দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top