জ্বালানি ইস্যুতে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:২২
চলমান জ্বালানি সংকট নিরসনে সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, সরকারি দল ও বিরোধী দল থেকে সমানভাবে ৫ জন করে সংসদ সদস্য নিয়ে এই কমিটি গঠনের কথা বলা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের ও জনগণের কল্যাণে যেকোনো দলের সঙ্গে আলোচনায় আগ্রহী।
এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে কমিটির জন্য পাঁচজন সংসদ সদস্যের নামও ঘোষণা করেন। তারা হলেন—ইকবাল হাসান মাহমুদ টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল হোসেন শান্ত এবং মিয়া নুরুদ্দিন অপু।
পরবর্তীতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ কমিটির সভাপতির বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী প্রস্তাব করেন, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।