চুপিসারে বিয়ের বন্ধনে হুমাইরা সুবাহ, পাত্র কে?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৪২
আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সম্প্রতি তিনি চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি এতদিন গোপন থাকলেও পরে নিজেই তা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা ও নির্বাচনি কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।
জানা গেছে, সুবাহর স্বামী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার পারিবারিক শিকড় ঢাকাতেই।
বিয়ে নিয়ে অনুভূতি জানাতে গিয়ে সুবাহ বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ধুমধাম করে বিয়ের আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
ইতোমধ্যে স্বামীর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি, যা ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন জীবনের এই যাত্রায় তাকে শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও বিনোদন অঙ্গনের অনেকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।