ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৩:৩৬
ঈদুল ফিতরের দিন সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশ্লেষকেরা।
বৃহস্পতিবার দুপুর প্রায় একটার দিকে নিজের সত্যায়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক বার্তায় এ তথ্য জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, ঈদের দিন এবং ঈদের আগের দিন দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
তার মতে, বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিনে বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তাই এসব দিনে দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।