ঈদের দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:২৫

ছবি: সংগৃহীত

ঈদের আগে থেকেই দেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঈদের দিনও দেশের কোথাও কোথাও হানা দিতে পারে এই ঝড়।

মঙ্গলবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ঈদ ২০ বা ২১ মার্চ যেদিনই হোক না কেন, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

ঈদে তাপমাত্রা কেমন থাকবে জানতে চাইলে তিনি বলেন, তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। তবে পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে এসে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top