শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১১:৫৮

সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যা পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ কয়েকটি এলাকায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রাজশাহী, বগুড়া ও কুমিল্লা অঞ্চলে ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top