সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে: শিশির মনির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৮

ছবি: সংগৃহীত

সংবিধান বিশেষজ্ঞ ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে শিশির মনির লিখেছেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিল বা সংশোধন করা হোক। অন্যথায় এটি নানা ধরনের প্রশ্নের জন্ম দেবে।”

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন (ইসি) কঠোর নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ তিন ধরনের কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতের ওই আদেশ ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জারি করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top