ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে স্ট্যাটাস দিয়েছেন শফিকুর রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া সংক্ষিপ্ত ওই স্ট্যাটাসটি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দুই লাইনের স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’
প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে এক লাখ ৬৪ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি বার এবং মন্তব্য করেছেন ২০ হাজারেরও বেশি ব্যবহারকারী।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। তবে সম্প্রতি শব্দবন্ধটি নতুন করে আলোচনায় আসে ভাষা ও পরিচয়বিষয়ক বিতর্কের প্রেক্ষাপটে। বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের পোস্টে এটি ঘুরেফিরে দেখা যাচ্ছে।
এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিষয়টি নিয়ে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানে তিনি বলেন, নিজের ভাষা ও সম্পদকে ভালোবাসতে হবে। বাংলাকে ধারণ করতে হলে এবং মাতৃভাষা হিসেবে সম্মান জানাতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ব্যবহার করা উচিত নয়, কারণ ‘ইনকিলাব’ বাংলা শব্দ নয়।
এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট দিতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা, যা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।