রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইরানে চলমান সংঘাত নিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ০৯:৫১

সংগৃহীত

ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “হে আল্লাহ, যুগের ফেরাউন-নমরুদদের দম্ভ চূর্ণ করে ধূলায় মিশিয়ে দিন।”

পরে ওই পোস্টের মন্তব্যঘরে তিনি আরও লেখেন, বহুমুখি ষড়যন্ত্রের কবলে মুসলিম উম্মাহ আজ শতধা বিভক্ত। একদিকে দুটি মুসলিম দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে যু*দ্ধ বাঁধানো হয়েছে, অন্যদিকে আরেক মুসলিম দেশের ওপর আ*ক্রমণ চলছে। এরচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা আর কী হতে পারে! মুনাফিক নেতাদের হাত থেকে মহান আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন।

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক অনুসারী মন্তব্যের মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান, আবার কেউ কেউ বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top