খামেনির মৃত্যুতে যা বললেন আজহারি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৪:০২
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। আরও নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তার মেয়ে ও নাতি-নাতনিও প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
ইরানে মার্কিন হামলার প্রেক্ষাপটে পরম করুণাময় আল্লাহর রহমত কামনা করেছেন ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারি।
রোববার (০১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ''অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা।''
তিনি আরও লেখেন, ''হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।''
এদিকে খামেনির মৃত্যুতে ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করা এবং দেশজুড়ে বিশেষ দোয়া ও স্মরণসভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।