২ মে আজকের রাশিফল
রাশিফল ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৭:০৯
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার ইঙ্গিত দেয়, নিশ্চিত ফল নয়—এই বিশ্বাসকে সামনে রেখে চলতি সপ্তাহে (৮ মে ২০২৬ পর্যন্ত) বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জন্য কী অপেক্ষা করছে, তা তুলে ধরা হলো।
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
সপ্তাহের শুরুতে কিছু বাধা বা দুশ্চিন্তা সামনে আসতে পারে। ধৈর্য ধরে এগোলে সফলতা মিলবে। মাঝামাঝি সময়ে বিদেশসংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। শেষদিকে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ ও নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সময়। বিয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে। তবে শরীরের দিকে নজর দিন—বিশ্রাম জরুরি। সপ্তাহ শেষে কর্মক্ষেত্রে প্রতিকূলতা সত্ত্বেও সাফল্য মিলবে।
মিথুন (২১ মে – ২০ জুন)
পারিবারিক ও দাম্পত্য বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সপ্তাহের মাঝামাঝি সম্পর্কের উন্নতি হতে পারে। শেষদিকে অনৈতিক কাজ থেকে দূরে থাকা জরুরি, ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
ভালোবাসা ও আবেগে ভরপুর সময় কাটতে পারে। তবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। সপ্তাহ শেষে দাম্পত্য সম্পর্কে গভীরতা বাড়বে, কিন্তু চলাফেরায় সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
সম্পত্তি বা বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনা সফল হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। তবে অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
কাজে সাফল্য ও ভ্রমণে লাভ হতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। সপ্তাহ শেষে প্রেমের অনুভূতি গভীর হতে পারে। স্বাস্থ্য সচেতনতা জরুরি—বিশেষ করে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। মাঝামাঝি সময়ে মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। সপ্তাহ শেষে জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
শক্তি ও উদ্যম বাড়বে, কাজেও সাফল্য মিলবে। তবে অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে। সপ্তাহ শেষে পারিবারিক বিষয়ে সময় দিন এবং ভ্রমণে প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করুন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অন্যের প্ররোচনায় ভুল পথে না যাওয়াই ভালো। পরিশ্রমের ফল মিলবে। সপ্তাহ শেষে বিনিয়োগের জন্য ভালো সময়, তবে পরিকল্পনা করে এগোন।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
সামাজিক কাজে যুক্ত হয়ে সম্মান পেতে পারেন। মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সপ্তাহ শেষে প্রেম ও সৃজনশীল কাজে অগ্রগতি হবে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। নতুন বিনিয়োগের সম্ভাবনা আসবে। তবে সপ্তাহ শেষে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা আনন্দ দেবে। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। সপ্তাহ শেষে সামাজিক সম্পর্ক আরও মজবুত হবে এবং ভালোবাসার সম্পর্ক গভীর হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।