রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে সোনালী ব্যাংক পিএলসি

চাকরি ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৪:২৪

ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি-এ চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজার পদমর্যাদায় সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং) পদে একজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের তথ্য, পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং)
পদসংখ্যা: ১ জন
চুক্তির মেয়াদ: ২ বছর
যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

এছাড়া কমপক্ষে ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মোট অভিজ্ঞতার অন্তত ১০ বছর বাণিজ্যিক ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৬৫ বছর।

বেতন

মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা, যা আলোচনাসাপেক্ষ।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে আবেদন করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

জেনারেল ম্যানেজার
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
সোনালী ব্যাংক পিএলসি
প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা

আবেদনের শেষ সময়

১ জুন ২০২৬



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top