মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ও রাশেদ খানের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২

সংগৃহীত

ছাত্র জনতার চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়েছে, জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অভিযোগে ২৩ জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের দুইটি চার্জ আনা হয়েছে।

শুনানিতে আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম ও শুনানির তারিখ নির্ধারণ করবেন। বর্তমানে উভয় অভিযুক্ত গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top